| |
* ইন্টারনেট
এক্সপ্লোরারে পেজ ডাউনলোড হতে কিছুটা বেশি সময় নিতে পারে। সেক্ষেত্রে মোজিলা
বা নেটসকেপ ব্যবহার করুন। সাহায্যের জন্য এখানে ক্লিক করুন।
|
|
|
লক্ষ্য ও উদ্দেশ্য
জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা, নির্বাচন
প্রক্রিয়াকে অর্থবহ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে তথ্যভিত্তিক
ক্ষমতায়নের সাথে সাথে সর্বস্তরে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার
জন্য নাগরিকদের সংগঠিত ও সোচ্চার করার প্রচেষ্টা সুজন গত ২০০১
সাল থেকে করে আসছে ৷ এই কাজের অংশ হিসেবে
নবম
জাতীয় সংসদ
নির্বাচনকে সুষ্ঠু ও অর্থবহ করে তোলার লক্ষ্যে বিভিন্ন
কার্যক্রম বাস্তবায়ন করছে ৷ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করে
তোলার প্রথম শর্ত একটি সঠিক ভোটার তালিকা ৷ সুপ্রীম কোর্টের
রায়ে ২০০০ সালের ভোটার ডাটাবেজকেই হাল নাগাদ করার কথা বলা
হয়েছে ৷ কিন্তু আমরা সবাই জানি এবারের ভোটার তালিকা নিয়ে নানান
ধরণের জটিলতা তৈরি হয়েছে ৷ এই জটিলতা থেকে উদ্ধার পাওয়ার জন্যই
সুজন ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকা ওয়েবসাইটে দেয়ার
পরিকল্পনা গ্রহণ করে ৷ পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকার
ডাটাবেজ সংগ্রহ করে ওয়েবে দেয়ার উপযোগী করেছে এবং
৬৪
জেলার সম্পূর্ণ ভোটার তালিকা
ওয়েবে দিতে সমর্থ হয়েছে ৷
পরবর্তী পর্যায়ে নতুন সংশোধিত ২০০৬ এর ভোটার তালিকা ভোটারদের
সুবিধার জন্য ওয়েবসাইটে দেয়ার আন্তরিক ইচ্ছা রয়েছে ৷
সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সহযোগিতা পেলে তা সম্ভব হবে ৷
ভোটার তালিকায় আপনার নাম খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাদের
ওয়েবসাইট কাজে লাগলে আমাদের প্রচেষ্টা সফল হবে ৷
এখান থেকে কারা কিভাবে উপকৃত হতে পারবেন?
-
যে কোন ব্যক্তি তার নাম ভোটার লিস্টে
অন্তর্ভুক্ত হয়েছে কি না তা যাচাই করতে পারবেন
-
রাজনৈতিক দল / রাজনৈতিক সংগঠনসমূহ
নির্বাচনী এলাকার জন্য ব্যবহার করতে পারবেন
-
সামাজিক সংগঠনগুলো তাদের এলাকায় জরিপ
কার্যের মাধ্যমে ভোটার লিস্টের সঠিকতা যাচাই করতে পারবেন
-
নির্বাচন কমিশন এটাকে কেন্দ্র করে হালনাগাদ
ভোটার লিষ্ট ওয়েবে দিতে পারবেন
|
|
|