SHUJAN is a coalition of individuals across Bangladesh actively working to achieve good governance 

 
এলাকার ভোটার তালিকা

নিজের মতো খুঁজুন

পরিসংখ্যান

লক্ষ্য ও উদ্দেশ্য

কৃতজ্ঞতা স্বীকার

হোমপেজ



* ইন্টারনেট এক্সপ্লোরারে পেজ ডাউনলোড হতে কিছুটা বেশি সময় নিতে পারে। সেক্ষেত্রে মোজিলা বা নেটসকেপ ব্যবহার করুন। সাহায্যের জন্য এখানে ক্লিক করুন।

 
কৃতজ্ঞতা স্বীকার:

সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর ওয়েব সাইটে ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকা সংযুক্ত করার কাজটি একটি বিশাল কর্মযজ্ঞ ছিলো। শুধুহাতে যুদ্ধ জয় করার মত এই অসম্ভব কাজটি সফলভাবে সমাপ্ত করার জন্য একদল মানুষ দিনরাত পরিশ্রম করেছেন ৷ এই একদল মানুষের মধ্যে কোন কোন ব্যক্তি ছিলেন প্রযুক্তিবিদ আবার অনেকেই প্রযুক্তিবিদ নন ৷ নির্বাচন, রাজনীতি তথা দেশের জন্য বিশেষ অবদান রাখার লক্ষ্যে এই দুই শ্রেণীর মানুষ তাদের চিন্তা-চেতনা, মনন এবং শ্রমের সমাবেশ ঘটিয়েছিলো এই কাজটির জন্য ৷ আবার অনেকেই এই যুগান্তকারী কাজটির কথা শুনে নিজের থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ৷ এই কাজটি সঠিকভাবে সমাপ্ত করার জন্য ই-মেইলে প্রবাসী বাঙ্গালি ভাইদের পাঠানো একান্ত আকুতি ও শুভেচ্ছা আমাদের পরিশ্রমের ভার অনেকাংশ লাঘব করেছে ৷ আমরা কৃতজ্ঞ সবার কাছে ৷

সঠিকভাবে না হলেও ২০০০ সালে ভোটার তালিকার ডাটাবেজ তৈরি করে রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ ৷ তাদের ডাটাবেজ ছিল বিধায় আমরা এই অসম্ভব কাজটি করার চিন্তা করতে পেরেছিলাম ৷

এই কাজটির করার চিন্তা, প্রয়োজনীয় প্রযুক্তিগত / অপ্রযুক্তিগত সহায়তা ও সামগ্রিক প্রক্রিয়ার সাথে সর্বক্ষণ যুক্ত থাকার জন্য আমরা চিরকৃতজ্ঞ সুজনের আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নিকট ৷

প্রযুক্তিগতভাবে কাজটি করার ক্ষেত্রে যার নাম সবার আগে তিনি হচ্ছেন জনাব মোরশেদ খান ৷ আমাদের চিন্তার জগৎকে তিনি প্রযুক্তি দ্বারা প্রকাশের কাজ স্বেচ্ছাব্রতী হিসেবে গ্রহণ করেছেন ৷ এরপরেই সৈয়দ জিয়াউল হাবীব রুবন ও এমদাদুল হক ৷ প্রয়োজনীয় প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের সামনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি, জয় করাই ছিল তাদের ব্রত ৷ মূল কাজের পরিকল্পনা করা, সাধারণ মানের কম্পিউটার দিয়ে ডাটা কনভারশন পরিচালনা, সীমিত ব্যান্ডউইথ এর মাধ্যমে বিশাল ডাটা ওয়েবে আপলোড করার জন্য অপরিসীম ধৈয্যৈর পরিচয় তারা দিয়েছেন ৷ সেহেলী আবেদ, মরিয়ম খাতুন, শাহ আলম সবুজ কারিগরি দলের সদস্য হিসেবে তাদের যথাযথ ভূমিকা পালন করেছেন ৷ কারিগরি টিমের সকল কাজ সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কান্ডারী হিসেবে কাজ করেছেন মো: আহসানুল কবীর ডলার ৷

সুজনের সাথে জড়িত সকল ব্যক্তি পিছন থেকে আমাদের এই কাজটিকে বিপুল উত্‍সাহ যুগিয়েছে ৷

বিশ্বনাগরিক হিসেবে বাংলাদেশের সঠিক নির্বাচন ও সুষ্ঠু ভোটার তালিকা তৈরির লক্ষ্যে আমাদেরকে বিপুল সহযোগিতা করেছেন দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. জন কুনরড, যিনি ইংরেজীভাষী হয়েও ইউনিকোডভিত্তিক বাংলা কনভার্টার তৈরি করেছেন যেটি ছাড়া আমাদের ৭.৫ কোটি-এর মতো ভোটার তালিকার কনভার্সন প্রক্রিয়া অসম্ভব হয়ে পড়তো ৷ এছাড়া ভোটার লিষ্টের জন্য ওয়েব ডোমেইন তৈরি এবং সার্ভারে প্রয়োজনীয় সকল কারিগরি সহযোগিতা তিনি দিয়েছেন ৷

বাংলাদেশের সকল নাগরিকের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হোক এটাই আমাদের কাম্য ৷ যেটি ওয়েবভিত্তিক হালনাগাদ হবে। যখনই একজন ব্যক্তির ১৮ বছর বয়স পূর্ণ হবে তৎক্ষনাৎ তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন, যথাযথ যাচাইয়ের মাধ্যমে তাকে ভোটার করে নেয়া হবে। এটি হবে একটি চলমান প্রক্রিয়া। এরকম একটি স্বপ্নের বাস্তবায়ন হবে অদূর ভবিষ্যতে সেই প্রত্যাশা আমাদের সকলের। 


স্বেচ্ছাব্রতী দল:
 

  • জনাব আনীর চৌধুরী
  • জনাব মৃদূল চৌধুরী
  • জনাব জামান
  • জনাব মোস্তাফা জব্বার


কারিগরি দল:
 

  • জনাব মোরশেদ আহমেদ খান, ওয়েব প্রোগ্রামার, বাংলাদেশ ইনফো ডটকম
  • সৈয়দ জিয়াউল হাবীব রুবন
  • এমদাদুল হক
  • ড. জন কুনরড, গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, দি হাঙ্গার প্রজেক্ট
  • সেহেলী আবেদ
  • মরিয়ম খাতুন
  • শাহ আলম সবুজ
  • মো: আহসানুল কবীর ডলার
     



SHUJAN Home / VOTEBD Home  

.